ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ০২:২৬:২০ অপরাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ০২:২৬:২০ অপরাহ্ন
সিলেটের পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে সিলেটের পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ। বৃহস্পতিবার সকাল থেকেই পাম্পগুলোতে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে।

পাম্প কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হয়নি। তবে গতকাল থেকে ডিপোগুলো থেকে স্বাভাবিক প্রক্রিয়ায় তেল উত্তোলন শুরু হওয়ায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

গ্রাহকদের দাবি, প্রকৃতপক্ষে তেলের কোনো সংকট না থাকলেও একটি গোষ্ঠী কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রাহকদেরও সচেতন থাকার আহ্বান জানান তারা।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ