জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ আজ: স্বরাষ্ট্রমন্ত্রী
আপলোড সময় :
১২-০৩-২০২৬ ১২:০০:৪১ অপরাহ্ন
আপডেট সময় :
১২-০৩-২০২৬ ১২:০০:৪১ অপরাহ্ন
জনআকাঙ্ক্ষা, গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ আজ: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
আজকের এই সংসদ জনআকাঙ্ক্ষা, প্রত্যাশা ও গণতন্ত্রের পদযাত্রা শুরুর সংসদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১২ মার্চ) সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজকের এই সংসদ সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার ফসল। এই সংসদের মাধ্যমেই দেশে প্রকৃত গণতন্ত্রের যাত্রা শুরু হবে এবং জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ)। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন।
রাষ্ট্রপতির এই ভাষণ মন্ত্রিসভা অনুমোদন করবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স