ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘রাষ্ট্রপতির কোনো মোরাল গ্রাউন্ড নেই পার্লামেন্টে ভাষণ দেওয়ার’

আপলোড সময় : ১২-০৩-২০২৬ ১১:২৪:৫৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ১২-০৩-২০২৬ ১১:২৪:৫৬ পূর্বাহ্ন
‘রাষ্ট্রপতির কোনো মোরাল গ্রাউন্ড নেই পার্লামেন্টে ভাষণ দেওয়ার’ ‘রাষ্ট্রপতির কোনো মোরাল গ্রাউন্ড নেই পার্লামেন্টে ভাষণ দেওয়ার’
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতির কোনো মোরাল গ্রাউন্ড নেই পার্লামেন্টে ভাষণ দেওয়ার। 

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে পৌঁছে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। 

হাসনাত বলেন, রাষ্ট্রপতি তার শপথ ভঙ্গ করেছেন। সে তো ফ্যাসিবাদের দোসর। জুলাইয়ে হত্যাযজ্ঞে সহায়তা করেছেন। তার তো মোরাল কোনো গ্রাউন্ড নেই জুলাইয়ের মধ্যে দিয়ে অর্জিত এই পার্লামেন্টে এসে ভাষণ দেওয়ার। 

রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, দেখি দলগতভাবে বা সাংগঠনিকভাবে আজকে আমরা কী পদক্ষেপ নেই।

হাসনাত আরও বলেন, আমরা একটা কার্যকরী পার্লামেন্ট চাই। জাতির সকল সমস্যার সমাধান এই পার্লামেন্ট থেকে উঠে আসবে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ