প্রতি ব্যারেল তেল ২০০ ডলারে কিনতে প্রস্তুত হও: খাতাম আল-আম্বিয়া
আপলোড সময় :
১১-০৩-২০২৬ ০৮:৫০:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১১-০৩-২০২৬ ০৮:৫০:২৮ অপরাহ্ন
প্রতি ব্যারেল তেল ২০০ ডলারে কিনতে প্রস্তুত হও: খাতাম আল-আম্বিয়া
নিজস্ব প্রতিবেদক
ইরানের খাতাম আল-আম্বিয়া সামরিক কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারে কেনার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম নির্ভর করে আঞ্চলিক নিরাপত্তার ওপর, আর সেই নিরাপত্তা আপনারাই (যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা) অস্থিতিশীল করে তুলেছেন।’
খাতাম আল-আম্বিয়া সামরিক কমান্ড সদর দপ্তর আরও সতর্ক করেছে যে হামলার জবাবে কেবল ‘পারস্পরিক আঘাত’ নয়, বরং তারা প্রতিপক্ষদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাবে।
মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি আরও বলেন, যুক্তরাষ্ট্র তেলের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না।
তিনি বলেন, ‘আমরা এক ফোঁটা তেলও যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের অংশীদারদের কাছে পৌঁছাতে দেব না। তাদের উদ্দেশ্যে যাওয়া যেকোনো জাহাজ বা তেলবাহী ট্যাঙ্কার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।’
তিনি আরও বলেন, ‘প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলার হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ তেলের দাম নির্ভর করে আঞ্চলিক নিরাপত্তার ওপর, আর সেই নিরাপত্তা আপনারাই অস্থিতিশীল করে তুলেছেন।’
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স