নিজস্ব প্রতিবেদক
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানও। এদিকে ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্য থেকে ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। খবর
ওয়াল স্ট্রিট জার্নালের।
বুধবার (১১ মার্চ) এক প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে সহায়তা করেছে এ উদ্দেশ্যে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স।
পররাষ্ট্র দপ্তর জানায়, মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিতে দুই ডজনের বেশি চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
তবে এসব ফ্লাইট গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল, কারণ অনেক মার্কিন নাগরিক বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে নিজ উদ্যোগেই দেশে ফিরেছেন।
মধ্যপ্রাচ্য থেকে চার্টার্ড ফ্লাইট এবং স্থলপথে সরিয়ে নেওয়ার কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। যেকোনো মার্কিন নাগরিক চাইলে এই সহায়তার জন্য আবেদন করতে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload