ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০১:০৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০১:০৮:০৪ অপরাহ্ন
হরমুজ প্রণালি দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় হরমুজ প্রণালি দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয়
নিজস্ব প্রতিবেদক
হরমুজ দিয়ে জাহাজ নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কাছে জাহাজ চলাচল সংশ্লিষ্টরা প্রায় প্রতিদিনই সহায়তা চাইছে। তবে তারা জানিয়েছে, এ মুহূর্তে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। কারণ এখন ইরানিদের হামলার ঝুঁকি অনেক বেশি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজে জাহাজকে নিরাপত্তা দেওয়ার কথা বললেও; দেশটির নৌবাহিনী বলছে অন্য কথা।

জাহাজ চলাচল সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সঙ্গে নিরাপত্তা নিয়ে কথা বলেছে। কিন্তু নৌবাহিনী জানিয়েছে, এ মুহূর্তে তাদের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তারা বলেছে, যখন হামলার ঝুঁকি কমে যাবে তখনই নিরাপত্তা দেওয়া যাবে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ