ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী মাসে আরও ৫০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ১২:১৯:১১ অপরাহ্ন
আপডেট সময় : ১১-০৩-২০২৬ ১২:১৯:১১ অপরাহ্ন
আগামী মাসে আরও ৫০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আগামী মাসে আরও ৫০ হাজার পরিবার পাবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, পাঁচটি ভাগে ভাগ করে ফ্যামিল কার্ড ক্রমান্বয়ে সকলকেই দেওয়া হবে। দল-মত, ধর্ম, বর্ণ কোনো কিছু এ কার্ড প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াবে না। আগামী মাসে আরও ৩৭ থেকে ৫০ হাজার পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড সেবা পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলার গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষামূলক পর্যায়ে সারাদেশের ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে। প্রধানমন্ত্রী কড়াইলে ফ্যামিলি কার্ড উদ্বোধনের পর ইতিমধ্যে তাদের মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাব নম্বরে টাকা পৌঁছে গেছে। তার মধ্যে নাটোরের লালপুর উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নরে গৌরীপুর গ্রামে ৩৭ ৮জনের মাঝে এই ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। ইতিমধ্যে সেই ফ্যামিলি কার্ডের প্রাপ্ত ২ হাজার ৫০০ টাকা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসেব নম্বরে পৌঁছে দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড সরকার গঠনের মাত্র ১৫ দিনের মাথায় উদ্বোধন হয়েছে। সেই ফ্যামিলি কার্ড নিয়ে আজকে আমি আপনাদের মাঝে এসেছি।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ