ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৮:২১:৩৩ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৮:২১:৩৩ অপরাহ্ন
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ পদে পরিবর্তন এনেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

আজ মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে মন্ত্রণালয়ের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এর আগে ঢাকা মেডিকেল কলেজে অত্যন্ত সুনামের সাথে তাঁর চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অধিদপ্তরের প্রশাসনিক গতিশীলতা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে তাঁর এই নতুন নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ