ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় জাতীয় দিবস ও ঈদ উদযাপন ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা

আপলোড সময় : ১০-০৩-২০২৬ ০৬:১৪:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১০-০৩-২০২৬ ০৬:১৪:৩৫ অপরাহ্ন
সিংড়ায় জাতীয় দিবস ও ঈদ উদযাপন ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা সিংড়ায় জাতীয় দিবস ও ঈদ উদযাপন ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা
মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সভায় জাতীয় দিবস ও পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সিংড়া থানার তদন্ত কর্মকর্তা মো. শফিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ