লাখাইয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১০
আপলোড সময় :
০৯-০৩-২০২৬ ০৫:০৩:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৯-০৩-২০২৬ ০৫:০৩:৫৫ অপরাহ্ন
লাখাইয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১০
নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামে এক শিশুর গায়ে বাইসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মোড়াকড়ি গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মহিউদ্দিনের ছেলের গায়ে অসাবধানতাবশত একটি বাইসাইকেলের ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে আব্দুল আওয়ালের লোকজন মহিউদ্দিনকে মারধর করলে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এর জেরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত ৫ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স