ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার পুলিশের এএসআই, পিস্তল লুট

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৩৮:০৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ০৪:৩৮:০৬ অপরাহ্ন
নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার পুলিশের এএসআই, পিস্তল লুট নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার পুলিশের এএসআই, পিস্তল লুট
নিজস্ব প্রতিবেদক
এবার নারায়ণগঞ্জ শহরে ছিনতাইয়ের শিকার হলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) লুৎফর রহমান। এসময় ছিনতাইকারীরা তার মোটরসাইকেলে এলোপাতাড়ি কুপিয়ে সরকারি পিস্তলটিও লুট করে নিয়ে যায়

সোমবার ভোর পৌনে ছয়টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, লুৎফর রহমান নামে ওই পুলিশ সদস্য অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য টিমের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়।

এদিকে ছিনতাই ও অস্ত্র লুটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ