ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৯:১২ অপরাহ্ন
আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:২৯:১২ অপরাহ্ন
কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদাবর থেকে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদাবর এলাকায় অভিযান চালিয়ে কৃষক লীগের এই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে সরাসরি থানায় নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জুয়েল রানা। তিনি জানান, জাহাঙ্গীরের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার হলে ডিসেম্বরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল জাহাঙ্গীরকে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ