নিজস্ব প্রতিবেদক
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আব্বাস আরাঘচি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সিদ্ধান্ত ইরানের বিশেষজ্ঞ পরিষদ নেবে এবং এটি ইরানের জনগণের অভ্যন্তরীণ বিষয়। রোববার (০৮ মার্চ) এনবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বলে
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়।
আব্বাস আরাঘচি বলেন, ইরানের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদর মাধ্যমে খুব শিগগিরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হবেন। প্রেসিডেন্ট, মন্ত্রিসভা ও পার্লামেন্ট সবাই তাদের দায়িত্ব পালন চালিয়ে যাচ্ছে।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যেরও জবাব দিয়ে তিনি বলেন, ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ মেনে নেবে না।
তিনি বলেন, “নতুন নেতা নির্বাচন করা ইরানের জনগণের বিষয়। এটি শুধু ইরানি জনগণের ব্যাপার, অন্য কারও নয়।”
নিউজটি আপডেট করেছেন : NewsUpload