ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৫৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ০৪:৫৭:১৩ অপরাহ্ন
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির
নিজস্ব প্রতিবেদক
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী কোর (আইআরজিসি) দাবি করেছে, তাদের নৌবাহিনী কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল-উদাইরি হেলিকপ্টার ঘাঁটিতে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বিত হামলা চালিয়েছে।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলায় হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ ও জ্বালানি সরবরাহ স্থাপনা, জ্বালানি ডিপো, বিমান এবং ঘাঁটির কমান্ড ভবন লক্ষ্য করে আঘাত হানা হয়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলার পর ঘাঁটিতে বড় ধরনের আগুন লাগে এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়, যা বহু দূর থেকেও দৃশ্যমান।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ‘উসকানিহীন’ সামরিক হামলা শুরু করে বলে অভিযোগ করেছে তেহরান। এতে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি এবং ইরানের শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যা করা হয় বলে দাবি করা হয়েছে।

এর জবাবে, ইরান দ্রুত পাল্টা হামলা শুরু করে, ইসরায়েল-অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

ইরান বারবার জোর দিয়ে বলেছে, তাদের হামলার লক্ষ্য কেবল অঞ্চলে থাকা মার্কিন সামরিক অবস্থান ও ঘাঁটি; আরব দেশগুলোর সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো উদ্দেশ্য তাদের নেই।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ