আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ আয়োজন করেছে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন
আপলোড সময় :
০৮-০৩-২০২৬ ০২:২৪:৩৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৩-২০২৬ ০২:২৪:৩৮ অপরাহ্ন
আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ আয়োজন করেছে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অবদান, শক্তি ও অনুপ্রেরণাকে সম্মান জানাতে বিশেষ আয়োজন করেছে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন।
ঢাকার সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল হেডকোয়ার্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের নারী কর্মীদের পাশাপাশি পুরুষ কর্মীরাও অংশ নেন। অনুষ্ঠানে নারীদের প্রতি সম্মান ও সংহতি প্রকাশের প্রতীক হিসেবে সবাই নারী দিবসের শুভেচ্ছা ব্যাজ পরিধান করেন।
এ সময় সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান ইয়াশা সোবহান এবং ভাইস চেয়ারম্যান প্রতিষ্ঠানের নারী কর্মীদের শুভেচ্ছা জানান এবং তাদের অবদানের প্রশংসা করেন।
নারী দিবসকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটি ‘অদেখা নায়িকা’ শিরোনামে একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এছাড়া পুরো মাসজুড়ে ঢাকার বিভিন্ন এলাকায় প্রতিবন্ধী নারী, নারী পুলিশ সদস্য এবং নারী পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত নারীদের মাঝে শুভেচ্ছা প্যাক বিতরণ করা হচ্ছে।
এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে কর্মরত নারীদের অবদানকে স্বীকৃতি ও সম্মান জানানোই মূল লক্ষ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স