ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদযাত্রা: ১৮ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ

আপলোড সময় : ০৮-০৩-২০২৬ ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৮-০৩-২০২৬ ১০:৩৩:৪৭ পূর্বাহ্ন
ঈদযাত্রা: ১৮ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ ঈদযাত্রা: ১৮ মার্চের ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির ৬ষ্ঠ দিন আজ রোববার (৮ মার্চ)। আজ পাওয়া যাচ্ছে ১৮ মার্চের ট্রেনের আসনের টিকিট। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের ১৮ মার্চের টিকিট বিক্রি শুরু হবে। 

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শতভাগ অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সার্ভারের ওপর চাপ কমাতে এবার অঞ্চলভেদে দুটি ভিন্ন সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদুল ফিতরের আগে ট্রেনের ১৩, ১৪, ১৫, ১৬ ও ১৭ মার্চ তারিখের টিকিট বিক্রি হয়েছে গত ৩, ৪, ৫, ৬ ও ৭ মার্চ। এছাড়া ৮ ও ৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট। 

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওইদিন ২৩ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বিক্রি করা হবে ২৪, ২৫, ২৬, ২৭, ২৮ ও ২৯ মার্চের টিকিট।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ