ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাটির নিচে পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৭:৫৮:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৭:৫৮:৩৭ অপরাহ্ন
মাটির নিচে পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল মাটির নিচে পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার জ্বালানি তেল
নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ায় পানির ট্যাংকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে রুবেল হোসেন নামের এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (০৭ মার্চ) দুপুরে পৌর শহরের নিংগইন ভাটোপাড়া এলাকায় বাঁশঝাড়ের নিচে মাটির নিচে পানির ট্যাংকে অবৈধভাবে তেল মজুদের খবর পেয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। অভিযানে দেখা যায়, খোলা জায়গায় প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল সংরক্ষণ করা হয়েছে, যা অবৈধ।

অবৈধভাবে তেল মজুদের অপরাধে ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত তেল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৈধ দোকানে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

একই সময়ে শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে মনিটরিং অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান টিপু।

ইউএনও আব্দুল্লাহ আল রিফাত জানান, পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। চারটি তেল পাম্প ও খুচরা বিক্রেতাদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ