ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জর্ডানে সরাসরি হামলার অভিযোগ

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০৭:৪৬:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০৭:৪৬:৩৯ অপরাহ্ন
জর্ডানে সরাসরি হামলার অভিযোগ জর্ডানে সরাসরি হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর শুরু হওয়া আঞ্চলিক উত্তেজনার মধ্যে জর্ডান অভিযোগ করেছে, ইরান সরাসরি তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

জর্ডানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মুস্তফা হায়ারি এক সংবাদ সম্মেলনে জানান, গত সাত দিনে ইরান থেকে মোট ১১৯টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।

তিনি বলেন, এর মধ্যে ১০৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে।

হায়ারি আরও বলেন, ‘এই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো জর্ডানের ভেতরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল, এগুলো কেবল আমাদের আকাশসীমা অতিক্রম করছিল না।’
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ