চোরাচালান রোধে উপকূলে ২৪ ঘণ্টা টহল দিচ্ছে কোস্ট গার্ড
আপলোড সময় :
০৭-০৩-২০২৬ ০৬:৩৮:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৩-২০২৬ ০৬:৩৮:৩৪ অপরাহ্ন
চোরাচালান রোধে উপকূলে ২৪ ঘণ্টা টহল দিচ্ছে কোস্ট গার্ড
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় নিরবচ্ছিন্ন টহল কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে এসব দ্রব্য অবৈধভাবে মায়ানমারে পাচারের আশঙ্কা বাড়ায় সংস্থাটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সীমান্তবর্তী উপকূল, নদীপথ ও নৌপথে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। দিনরাত টহলের মাধ্যমে কোনো অসাধু চক্র যাতে জ্বালানি বা অন্যান্য পণ্য অবৈধভাবে পাচার করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীল রাখতে চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং সন্দেহজনক কার্যক্রম দেখলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স