ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ১০:০৭:৫৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ১০:০৭:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫ সুনামগঞ্জে ধান শুকানোর খলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
নিজস্ব প্রতিবেদক
বোরো ধান শুকানোর খলার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে হাওরের বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুর্হূতে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবারের মধ্যে ধান শুকানোর খলার জায়গা নিয়ে বিরোধ চলছিল। চলতি মওসুমের হাওরের বোরো ধান শুকানোর জন্য খলা তৈরির প্রস্তুতি নিলে খলার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আশপাশের লোকজন উভয়পক্ষকে নিবৃত্ত করেন। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্ল্যাহ বলেন, ‘ইফতারের আগ মুহূর্তে বীরগাঁও গ্রামে একটি জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ