ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এই পুরস্কার আমার লক্ষ-কোটি দর্শকদের উৎসর্গ করছি: হানিফ সংকেত

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৯:২৯:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৯:২৯:৪৩ অপরাহ্ন
এই পুরস্কার আমার লক্ষ-কোটি দর্শকদের উৎসর্গ করছি: হানিফ সংকেত এই পুরস্কার আমার লক্ষ-কোটি দর্শকদের উৎসর্গ করছি: হানিফ সংকেত
নিজস্ব প্রতিবেদক
জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক অঙ্গনে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব হানিফ সংকেতকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

পুরস্কারের ঘোষণার পর বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় হানিফ সংকেত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ বছর আমাকে সংস্কৃতিতে ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করেছেন। এই অর্জন আমার একার নয়-যাদের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতায় সাংস্কৃতিক অঙ্গনে আমার এই দীর্ঘ যাত্রা সম্ভব হয়েছে এই অর্জন তাদের সবার। আজকের এই আনন্দের দিনে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার আমি আমার লক্ষ-কোটি দর্শকদের উদ্দেশ্যে উৎসর্গ করছি।

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, সুস্থ সংস্কৃতিই পারে একটি সমাজকে আলোকিত করতে এবং দেশের জন্য সম্মান বয়ে আনতে। আমৃত্যু আমি সুস্থ সংস্কৃতির চর্চায় দেশের জন্য কাজ করে যেতে চাই।’

হানিফ সংকেত তার পোস্টে উল্লেখ করেছেন, অতীতেও আমি যেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি, ভবিষ্যতেও দায়িত্ব নিয়ে কাজ করে যাব। এই পুরস্কার আমাকে সামনে এগিয়ে যেতে আরও উৎসাহিত করবে।

পোস্টের শেষে দোয়া চেয়েছেন তিনি।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ