ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৯:০০:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৯:০০:৪৪ অপরাহ্ন
বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ বাগেরহাটে ব্যাংকের লকার থেকে ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট শহরের একটি ব্যাংকের সুরক্ষিত লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। ব্যবসায়ী সুমন কুমার দাস দাবি করেছেন, পূবালী ব্যাংক পিএলসি বাগেরহাট শাখার লকারে রাখা তার পরিবারের প্রায় ২০০ ভরি স্বর্ণালংকার আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের খানজাহান আলী সড়কে অবস্থিত ব্যাংকটির শাখায় এ ঘটনা সামনে আসে। বিষয়টি জানাজানি হলে বিকেলে বাগেরহাটের পুলিশ সুপার হাছান চৌধুরী ব্যাংকটি পরিদর্শন করেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে।

ভুক্তভোগী সুমন কুমার দাস জানান, গত বছরের ১৫ অক্টোবর তার পরিবারের সদস্যদের স্বর্ণালংকার লকারে রাখা হয়। সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানের জন্য লকার থেকে স্বর্ণ নিতে গিয়ে তিনি দেখেন সেখানে কোনো স্বর্ণালংকার নেই। পরে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়।

পূবালী ব্যাংক বাগেরহাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. মনিরুল আমিন বলেন, এক গ্রাহক লকারে রাখা কিছু মালামাল দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, ব্যাংকের লকার পরিদর্শন করা হয়েছে এবং কীভাবে এত স্বর্ণালংকার গায়েব হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ