ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি শ্রমজীবী মানুষের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে: ইশরাক

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০৮:০৬:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০৮:০৬:২৪ অপরাহ্ন
বিএনপি শ্রমজীবী মানুষের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে: ইশরাক বিএনপি শ্রমজীবী মানুষের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে: ইশরাকবিএনপি শ্রমজীবী মানুষের পক্ষে ছিল, ভবিষ্যতেও থাকবে: ইশরাক
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানিয়েছেন, বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের মধ্যে আর্থিক সহায়তা এবং ঈদ উপহার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইশরাক হোসেন বলেন, দেশের সম্পদের বড় একটি অংশ অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হয়ে গেছে। এই বৈষম্য কমিয়ে সম্পদের সুষম বণ্টনের মাধ্যমে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কেউ দারিদ্র্যসীমার নিচে বসবাস করবে না, কেউ অনাহারে থাকবে না এবং চিকিৎসা বা বাসস্থানের অভাবে কাউকে কষ্ট পেতে হবে না।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের উপহার পৌঁছে দিতে তিনি অনুষ্ঠানে এসেছেন।

ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করা হয়েছে। এই অধিদপ্তরের মাধ্যমে আন্দোলনে শহীদদের গেজেটভুক্ত করা, তাদের পরিবারকে ক্ষতিপূরণ ও ভাতা প্রদান এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার কাজ করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, যদি কোনো শহীদের নাম এখনো গেজেটভুক্ত না হয়ে থাকে, তাহলে তাদের পরিবার বা সংশ্লিষ্টরা স্থানীয় জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে বা সংগঠনের মাধ্যমে তথ্য জানাতে পারেন। যাচাই-বাছাই শেষে তাদের গেজেটভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

মেহনতি মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করে তিনি বলেন, রিকশা, ভ্যান ও অটোচালকরা অক্লান্ত পরিশ্রম করে পরিবার চালান। বিএনপি সবসময় শ্রমজীবী মানুষের পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

ইশরাক হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সরকারের দায়িত্ব।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ