ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে হামলার বিষয়ে অবস্থান স্পষ্ট করলো ইরান

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০২:৩০:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০২:৩০:১০ অপরাহ্ন
তুরস্কে হামলার বিষয়ে অবস্থান স্পষ্ট করলো ইরান তুরস্কে হামলার বিষয়ে অবস্থান স্পষ্ট করলো ইরান
নিজস্ব প্রতিবেদক
তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার তুরস্কের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা ন্যাটো প্রতিরক্ষা বাহিনী তুরস্কে আকাশসীমায় প্রবেশের সময় ভূপাতিত করেছে।

ইরানি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী এবং বন্ধুত্বপূর্ণ দেশ তুরস্কের সার্বভৌমত্বকে সম্মান করে এবং সেদেশের ভূখণ্ডের দিকে কোনও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।”

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইরাক ও সিরিয়ার উপর দিয়ে উড়ে যাওয়ার পর ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমার কাছে পৌঁছে যায় এবং সেখানে সেটিকে প্রতিরোধ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তুরস্ক তার ন্যাটো মিত্রদের সঙ্গে পরামর্শ করে ‘প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করছে’ এবং ‘পুনরায় অনুরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য স্পষ্টভাবে সতর্কতা জারি করছে’।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ