শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত-১০
আপলোড সময় :
০৫-০৩-২০২৬ ০২:২৭:০৬ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৬ ০২:২৭:০৬ অপরাহ্ন
শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা, আহত-১০
নিজস্ব প্রতিবেদক
ঝিনাইদহের শৈলকুপায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় দিলে আহত হয়েছে অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার গাড়াগঞ্জ এলাকার জেভি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কুষ্টিয়া থেকে গড়াই পরিবহনের একটি বাস খুলনা যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের গাড়াগঞ্জ জেভি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসটি একটি ট্রাককে ওভারটেক করতে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালি বোঝায় ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স