আদালতকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা ভালো ফল বয়ে আনবে না: সারজিস আলম
আপলোড সময় :
০৩-০৩-২০২৬ ০৪:৪৮:১৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০৩-২০২৬ ০৪:৪৮:১৮ অপরাহ্ন
আদালতকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা ভালো ফল বয়ে আনবে না: সারজিস আলম
নিজস্ব প্রতিবেদক
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছিলেন তারেক রহমান। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করা জনগণের সমর্থন তিনি ও তার দল (বিএনপি) পেয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
আজ মঙ্গলবার (৩ মার্চ) দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এখন একদল বিএনপিপন্থী আইনজীবী আদালতকে ব্যবহার করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটকে অবৈধ ঘোষণা করাতে চাচ্ছেন।
তিনি আক্ষেপ করে বলেন, “আফসোস ক্ষমতার মোহ আমাদের ইতিহাস ভুলিয়ে দেয়! এই আত্মঘাতী রাজনীতি আমাদের কোথায় নিয়ে ঠেকাবে?”
সারজিস আলম আরও উল্লেখ করেন, আদালতকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করার নজির অতীতেও ভালো হয়নি, বর্তমান এবং ভবিষ্যতেও ভালো হবে না।
উল্লেখ্য, মঙ্গলবার দেওয়া ওই পোস্টে তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে ট্যাগ করেন।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স