ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইন পাস না হওয়া পর্যন্ত দলীয় প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্ত নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৪:০২:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৪:০২:৫৫ অপরাহ্ন
আইন পাস না হওয়া পর্যন্ত দলীয় প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্ত নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আইন পাস না হওয়া পর্যন্ত দলীয় প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্ত নয়: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
সংসদে আইন পাস না হওয়া পর্যন্ত দলীয় প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না মন্ত্রণালয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীরে শাহে আলম। আজ মঙ্গলবার সকালে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আসন্ন স্থানীয় নির্বাচনগুলোতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, যদি নির্দলীয় নির্বাচন হয় সেখানে কারা নির্বাচন করবেন, তা সরকারের আমলে নেওয়ার প্রয়োজন নেই।

প্রতিমন্ত্রী আরও বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অনিয়ম বা প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

একদিনের সফরে সকালে সিলেটে পৌঁছে তিনি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। দিনব্যাপী নানা অনুষ্ঠানে অংশ নিয়ে রাতেই ঢাকা ফেরা  কথা রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ