ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৭:১৬:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৭:১৬:০৫ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের প্রবীণ সাংবাদিক ও বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এসএএম মাহফুজুর রহমান।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে গ্রেড-১ পদে এই চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে মাহফুজুর রহমান এই পদে আসীন থাকবেন। এই নিয়োগের অন্যান্য শর্তাবলি নির্ধারিত হবে একটি নির্দিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা এসএএম মাহফুজুর রহমান দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় জড়িত। ইউএনবিতে সহ-সম্পাদক হিসেবে ক্যারিয়ার শুরু করে গত এক দশক ধরে তিনি প্রতিষ্ঠানটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রেসক্লাবের এই সদস্যের দীর্ঘ অভিজ্ঞতা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যোগাযোগ ও কৌশলগত কার্যক্রমে যুক্ত হলো।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ