ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি তাসনিম নিউজের

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৭:০৭:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৭:০৭:৪৯ অপরাহ্ন
নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি তাসনিম নিউজের নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা, দাবি তাসনিম নিউজের
নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

সোমবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।

আইআরজিসির বরাতে তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, তারা সরাসরি ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডিং সদরদপ্তরকে লক্ষ্যবস্তু করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এই সুনির্দিষ্ট হামলায় ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক 'খাইবার' ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি-র তথ্যমতে, আইআরজিসি এই অভিযানকে ইসরায়েলি নেতৃত্বের বিরুদ্ধে একটি সরাসরি পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে।

তবে এই হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ