আন্তর্জাতিক তদারকিতে থাকা নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা
আপলোড সময় :
০২-০৩-২০২৬ ০৫:৪৯:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৬ ০৫:৪৯:১৭ অপরাহ্ন
আন্তর্জাতিক তদারকিতে থাকা নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা
নিজস্ব প্রতিবেদক
অতর্কিত যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ আগ্রাসনে ইরানের নাতানজ পারমানবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার যৌথ আগ্রাসনের পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার আইএইএ’র ৩৫ সদস্যবিশিষ্ট বোর্ড অব গভর্নরের বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাজাফি বলেন, ‘গতকাল তারা আবারো ইরানের শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক তদারকির আওতায় থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।’
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের জবাবে কোন স্থাপনাটি লক্ষ্যবস্তু ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘নাতানজ।’
ইরান দাবি করেছে, সংশ্লিষ্ট স্থাপনাটি আন্তর্জাতিক নজরদারির আওতায় ছিল এবং সেখানে পরিচালিত কার্যক্রম ছিল শান্তিপূর্ণ। তবে হামলার ফলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স