ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ হামলায় আক্রান্ত ইরানের ১৩১ শহর, নিহত বেড়ে ৫৫০

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৪:৪৬:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৪:৪৬:০৯ অপরাহ্ন
যৌথ হামলায় আক্রান্ত ইরানের ১৩১ শহর, নিহত বেড়ে ৫৫০ যৌথ হামলায় আক্রান্ত ইরানের ১৩১ শহর, নিহত বেড়ে ৫৫০
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় এখন পর্যন্ত ইরানের ১৩১টি শহর আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেস্ট সোসাইটি। এছাড়া এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ জনে।

আজ সোমবার (২ মার্চ) এসব তথ্য জানানো হয়েছে।  

রেড ক্রিসেন্ট সোসাইটি আরও জানিয়েছে, রেড ক্রিসেন্টের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ ও উদ্ধার তৎপরতা বিরতিহীনভাবে চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল উপস্থিত রয়েছে এবং দেশজুড়ে ১ লাখেরও বেশি উদ্ধারকর্মী পূর্ণ সতর্কাবস্থায় রয়েছেন।

বর্তমানে মানবিক সেবা, সহায়তা এবং মনস্তাত্ত্বিক সমর্থন প্রদানের জন্য প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক প্রস্তুত রাখা হয়েছে বলে সংস্থাটি।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ