নতুন করে ইসরায়েল ও উপসাগরীয় শহরগুলোতে ইরানের হামলা
আপলোড সময় :
০২-০৩-২০২৬ ০২:৫৪:৫৪ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০৩-২০২৬ ০২:৫৪:৫৪ অপরাহ্ন
নতুন করে ইসরায়েল ও উপসাগরীয় শহরগুলোতে ইরানের হামলা
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রে-ইসরায়েলের হামলার জবাবে টানা তৃতীয় দিনের মতো ইসরায়েল ও উপসাগরীয় প্রতিবেশীদের ওপর হামলা জোরদার করেছে তেহরান।
সোমবার (০২ মার্চ) দুবাই, দোহা, মানামা এবং জেরুজালেমে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এএফপি বরাত দ্য গার্ডিয়ান জানিয়েছে, কাতার ও বাহরাইনের রাজধানীসহ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি বিমানবাহিনী এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স