ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার নতুন কৌশলে মোকাবেলা করবে ইরান

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১২:৪২:১০ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১২:৪২:১০ অপরাহ্ন
এবার নতুন কৌশলে মোকাবেলা করবে ইরান এবার নতুন কৌশলে মোকাবেলা করবে ইরান
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ‘কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট’-এর সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পারসি মনে করেন, দেশটির কৌশল এবার আত্মসমর্পণের বদলে টিকে থাকার দিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশল ছিল ইরানের শীর্ষ নেতাদের ওপর চাপ সৃষ্টি করা, এমনকি হত্যার মাধ্যমে নেতৃত্ব দুর্বল করা—যাতে তারা আত্মসমর্পণে বাধ্য হয়। তবে এই কৌশলকে ভুল হিসাব বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ইরান যুদ্ধ সহ্য করতে পারে বলে বিশ্বাস করে, কিন্তু আত্মসমর্পণকে অস্তিত্বের হুমকি মনে করে।

পারসি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠালে ইরান ভয় পেয়ে নতি স্বীকার করবে, কিন্তু বাস্তবে তা হয়নি। ইরানের নেতৃত্ব মনে করে, যুদ্ধ টিকে গেলেও আত্মসমর্পণ তাদের রাজনৈতিক অস্তিত্বকে বিপন্ন করবে।

বিশ্লেষণে আরও বলা হয়, কেবল নেতৃত্ব পরিবর্তন নয়, পুরো রাজনৈতিক কাঠামো বদলাতে হলে দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া দরকার—যা কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে। এই সময়ে ইরানের কৌশল হতে পারে যুক্তরাষ্ট্র, আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করা, যাতে পরিস্থিতি তাদের বিরুদ্ধে আরও কঠিন হয়ে ওঠে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ