ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ১২:৩৭:২৩ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৩-২০২৬ ১২:৩৭:২৩ অপরাহ্ন
নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও চার প্রার্থী
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপির চার প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন।

আজ সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে।

আবেদনকারী প্রার্থীরা হলেন—কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. শরীফ উদ্দিন।

এর আগে রোববার বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনের প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে, এবং সেই বিধান অনুসারে এসব আবেদন করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ