বগুড়ায় যুবদলের উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে উপহার বিতরণ
আপলোড সময় :
০১-০৩-২০২৬ ০২:২০:২২ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৩-২০২৬ ০২:২০:২২ অপরাহ্ন
বগুড়ায় যুবদলের উদ্যোগে ২ শতাধিক মানুষের মাঝে উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা যুবদলের উদ্যোগে ২ শতাধিক দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার বিতরণ করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সবুজ দেওয়ান, যুগ্ম-সম্পাদক ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, সহ-সম্পাদক আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, যুবদলের জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আল আমিন শানু, কামাল হোসেন, এ্যাড. মাসুম মিয়া, রেদওয়ানুল হক হৃদয়, মামুনুর রশিদ মামুন, সদস্য কামরুল হাসান ঝিনুক।
আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদস্য সুজিত জয়সয়ালসহ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহরের বিভিন্ন এলাকার ২৫০ জন দরিদ্র নারী পুরুষের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স