ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে হামলায় আহত মফিজুরকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:১৮:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:২২:৫০ অপরাহ্ন
জীবননগরে হামলায় আহত মফিজুরকে দেখতে হাসপাতালে জামায়াত আমির জীবননগরে হামলায় আহত মফিজুরকে দেখতে হাসপাতালে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগরে হামলায় গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে রাজধানীর অরোরা হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার (০১ মার্চ) সকালে চিকিৎসাধীন মফিজুরকে দেখতে যান তিনি।

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে মফিজুর রহমানের শারীরিক খোঁজ-খবর নিয়ে উন্নত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা কর্তব্যরত চিকিৎকদের প্রদান করেন।

পরে ডা. শফিকুর রহমান আহত নেতার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমীর শাহীন আহমেদ খানসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগরে সংঘটিত এ হামলায় ইউনিয়ন আমীর মফিজুর রহমানের ভাই হাফিজুর রহমান নিহত হন। এছাড়া হামলায় জামায়াতে ইসলামীর একাধিক নেতাকর্মী আহত হন।

ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত রবিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ